সাশ্রয়ী ফোনে মিলবে দ্রুতগতির ৫জি
ছয় ন্যানোমিটারের বাজেট সাশ্রয়ী নতুন তিনটি চিপ নিয়ে হাজির হয়েছে কোয়ালকম। এর মাধ্যে ‘সিস্টেম-অন-এ-চিপ’ ৫জি হার্ডওয়্যারে আরও উন্নত কর্মক্ষমতা উপহার দিতে পারবে বলেই দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
স্ন্যাপড্রাগন ৬৯৫ মডেলের এই চিপটিকেই তারকা চিপ ধরা হচ্ছে। চিপটি ৬৯০-এর উত্তরসূরী। এতে যুক্ত হয়েছে আরও দ্রুতগতির ৫জি তরঙ্গ মিলিমিটার যা এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের মতো মোবাইল সেবাদাতাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি চিপটি দিতে পারবে ৩০ শতাংশ পর্যন্ত দ্রুতগতির গ্রাফিক্স এবং ১৫ শতাংশ পর্যন্ত দ্রুততর সিপিইউ টাস্ক।
বাকি চিপ দুটি হচ্ছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস এবং ৭৭৮জি প্লাস। দুটোই আদতে ৪৮০ ও ৭৭৮জি এর পুনরাবৃত্তি। টিউন আপ করা চিপ দুটিতে ক্লক স্পিডের মাধ্যমে কিছুটা উন্নত সিপিইউ ও জিপিইউ কর্মক্ষমতার দেখা মিলবে।
এ ছাড়াও রয়েছে একক এলটিই চিপ, স্ন্যাপড্রাগন ৬৮০ যা বাড়তি ৫জি খরচ ছাড়াই ৬৯৫-এর ছয় ন্যানোমিটার প্রক্রিয়ার মতোই কাজ করবে। যে বাজারগুলোতে ৫জি সেবা সীমিত বা অত্যন্ত দামী, সেগুলোকে লক্ষ্য করা হচ্ছে এর মাধ্যমে।
সব চিপকেই ২০২১ সালের শেষ নাগাদ পণ্যে ব্যবহৃত হতে দেখা যাবে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, অনার, মটোরোলা, নোকিয়া, অপো, ভিভো, শাওমি’র মতো ব্র্যান্ডগুলো এক বা একাধিক নতুন স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করবে।